লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী শাহীন

দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও পরিবারের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে নববধূকে নিয়ে এলেন ফ্রান্স প্রবাসী মো. শাহীন ফকির। শাহীন ফকির বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি এলাকার বাসিন্দা মো. সিরাজের ছেলে। দীর্ঘ সাত বছর ধরে তিনি ফ্রান্সে প্রবাসজীবন অতিবাহিত করছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল ঢাকার চিটাগাং রোড এলাকার সাদ্দাম মার্কেট সংলগ্ন কর্ণক টাওয়ারে তার নিজস্ব বাসভবনে।

বিয়ের পর থেকেই শাহীন ও তার বাবা-মায়ের স্বপ্ন ছিল নববধূকে হেলিকপ্টারে করে সরাসরি নিজ গ্রামে নিয়ে আসার। সেই পরিকল্পনা অনুযায়ী বুধবার সকালে হেলিকপ্টারটি ঢাকা থেকে সরাসরি বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে অবতরণ করে। শাহিনের পরিবার জানায়, মঙ্গলবার তাদের আসার কথা থাকলেও প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের কারণে আকাশপথে বিধিনিষেধ থাকায় তা সম্ভব হয়নি। তাই একদিন পিছিয়ে বুধবার তারা নির্ধারিত সময়ে গ্রামে পৌঁছান।

এই ব্যতিক্রমী আয়োজনে এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা এমন দৃশ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, যা অনেকের কাছেই ছিল নতুন এক অভিজ্ঞতা। স্থানীয় বাসিন্দা মো. শরীফ, নোমান ও ফরিদ জানান, গ্রামে সাধারণত হেলিকপ্টার আসতে দেখা যায় না, তাই খবর পেয়েই তারা নবদম্পতিকে দেখতে ভিড় করেন।

নিজের এই আয়োজন সম্পর্কে শাহীন ফকির বলেন, বিয়ে তো অনেকেই করেন, কিন্তু প্রত্যেকের আয়োজনেই ভিন্নতা থাকে। তিনি চেয়েছেন জীবনের এই বিশেষ মুহূর্তটি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে উদযাপন করতে, আর সেই ভাবনা থেকেই এই হেলিকপ্টার যাত্রার আয়োজন।

সিরাজের ছেলে ৷ তিনি দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে প্রবাসজীবন কাটাচ্ছেন।

সম্প্রতি ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেট এলাকার কর্ণক টাওয়ারে নিজস্ব বাসভবনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ৷ বিয়ের পর থেকেই শাহিনের স্বপ্ন ছিল, স্ত্রীকে হেলিকপ্টারে করে সরাসরি নিজ গ্রামে নিয়ে আসবেন।

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে মোবাইলে পিস্তলের ছবি দেখে চাচা-ভাতিজা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী শাহীন

প্রকাশিত হয়েছে: ১২:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬