লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মোবাইলে পিস্তলের ছবি দেখে চাচা-ভাতিজা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা ও ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোরে কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কড়ইশ গ্রামের বাসিন্দা নাহিদ হোসেন এবং তাঁর ভাতিজা মো. আরাফাত।

ঘটনার বিবরণ দিয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, রাতের বেলা চাঁদপুর পৌরসভার কুড়ালিয়া এলাকায় পুলিশের একটি চেকপোস্টে সন্দেহভাজন ১০ জন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আটক যুবক আরাফাতের ব্যবহৃত মুঠোফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আরাফাত জানান, অস্ত্রটি তাঁর চাচা নাহিদের এবং তিনি কেবল শখের বশেই পিস্তলটির ছবি তুলে রেখেছিলেন।

পরে আরাফাতের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ভোরে চাঁদপুর সদর ও কচুয়া থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানকালে কড়ইশ গ্রামের বাড়িতে নাহিদের ঘরের খাটের ড্রয়ার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার চাচা-ভাতিজার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ১২:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬