লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জনের প্রাণহানি ঘটেছে। নিহতরা নক্স ও স্টোকস পরিবারের সদস্য। ছুটির মৌসুমের শুরু উদ্‌যাপন করতে তারা একসঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শোকসন্তপ্ত পরিবারগুলো ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পরিবার দুটি বার্তা সংস্থা এপিকে পাঠানো এক ই-মেইল বিবৃতিতে জানায়, তারা যে কাজটি ভালোবাসতেন, সেটি করতে গিয়েই তাদের প্রিয়জনরা প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল এলাকার আকাশপথ নিয়ন্ত্রণকেন্দ্র উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, উড়োজাহাজটি প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় উড়ছিল, যা মেঘের নিচের স্তরের উপরে ছিল। একপর্যায়ে উড়োজাহাজটি অস্বাভাবিকভাবে নিচে নামতে শুরু করে এবং ডান দিকে মোড় নেয়।

৫০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত বিমানচালক স্টিভেন অ্যারোইয়ো ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বিশ্লেষণ করে জানান, উড়োজাহাজটির এমন আচরণ অত্যন্ত অস্বাভাবিক ছিল। তিনি বলেন, এটি অত্যন্ত অস্বাভাবিক এবং উড়োজাহাজটিতে গুরুতর কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল বলে ধরে নেওয়া যায়।

তবে বোয়িংয়ের সাবেক নিরাপত্তা প্রকৌশলী ও বিমান চলাচল বিশেষজ্ঞ টড কার্টিস আকাশপথ নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে পাইলটের কথোপকথনের অডিও রেকর্ডিংয়ে অস্বাভাবিক কিছু পাননি। তিনি আবহাওয়ার প্রভাবের ওপর গুরুত্ব দিয়েছেন। কার্টিসের মতে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে বৃষ্টিপাতের কারণে উড়োজাহাজের গায়ে বিপজ্জনকভাবে বরফ জমতে পারে, যা যন্ত্রপাতির পাঠ ভুল করে উড়োজাহাজের উড্ডয়নক্ষমতা কমিয়ে দিতে পারে। তবে উড়োজাহাজটিতে বরফ জমা প্রতিরোধের ব্যবস্থা বা ডি-আইসিং সিস্টেম ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টি বন্ধ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৬:০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬