লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎গাংনীর সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় মাদ/কসহ চোরাকারবারি আ/টক

‎গাংনীর সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় মাদকসহ চোরাকারবারি আটক

মোঃ মামুনুর রশীদ জেলা প্রতিনিধি মেহেরপুর
‎
‎মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় আশরাফুল ইসলাম বেল্টু (৩০) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির কাছ থেকে ৭৮ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ, ১০ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
‎বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে গাংনী উপজেলার শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
‎
‎বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ গাংনী উপজেলার কাজিপুর বিওপির একটি বিশেষ টহল দল শেওড়াতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওড়াতলা পাকা রাস্তার ওপর থেকে আশরাফুল ইসলাম বেল্টুকে আটক করা হয়।
‎আটক আশরাফুল ইসলাম বেল্টু গাংনী উপজেলার শেওড়াতলা মধ্যপাড়া গ্রামের সেন্টু আলীর ছেলে। তিনি পুলিশের এজাহারভুক্ত চারটি মামলার আসামি বলে জানিয়েছে বিজিবি।
‎
‎অভিযানে তার কাছ থেকে ৭৮ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ, ১০ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
‎আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
‎বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মাদক পাচার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎
‎

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কুবি নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ মশিউর রহমান

‎গাংনীর সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় মাদ/কসহ চোরাকারবারি আ/টক

প্রকাশিত হয়েছে: ১০:৪৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬