লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টি বন্ধ

দেশের বিভিন্ন জেলায় গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে ১০ নভেম্বর থেকেই ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, শাখাগুলো বন্ধ থাকায় বোরো মৌসুমের চলমান ঋণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ নিতে আসা গ্রাহকরাও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্যাংকিং খাতের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। বর্তমানে ব্যাংকটি ৬৪টি জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টি বন্ধ

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টি বন্ধ

প্রকাশিত হয়েছে: ১২:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬