লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহান মে দিবসে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা – শাহ্ মোহাম্মদ সুজন

মহান মে দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন
ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ সুজন

অনলাইন ডেস্ক নিউজ:

মহান পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশ-বিদেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ সুজন।
এক বিবৃতিতে তিনি বলেন, “দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী ভাই ও বোনেরা জীবনবাজি রেখে নিজের জীবিকা, পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের এই অবদানের জন্য আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি শ্রমিক দিবসের ইতিহাস তুলে ধরে বলেন, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনের সময় হে মার্কেটে সংঘর্ষে বহু শ্রমিক প্রাণ হারান। পরবর্তীতে ১৮৮৯ সালে প্যারিস সম্মেলনে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ইসলামে শ্রমিকের মর্যাদার কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রায় দেড় হাজার বছর আগে হযরত মুহাম্মদ (সা.) শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেছেন।”
শেষে তিনি সকল শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আল্লাহর সুন্দর নামগুলোর জ্ঞানার্জন ও তাৎপর্য অনুধাবন করা জরুরি

মহান মে দিবসে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা – শাহ্ মোহাম্মদ সুজন

প্রকাশিত হয়েছে: ০৭:৪২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬