লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থান

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২-বিজিবি)।

বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবার ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ২২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বিশেষত সীমান্তের যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেসব এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

লে. কর্নেল মাহবুব-উল-হক বলেন, ‘চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে কাজ করছে।’

টহল জোরদারের বিষয়ে রৌমারীর দাঁতভাঙা সীমান্ত এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘বিজিবি সদস্যরা নিয়মিত টহল বৃদ্ধি করায় কিছুটা স্বস্তি পাচ্ছে মানুষজন। স্থানীয় লোকজনও এখন অনেক বেশি সচেতন।’

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থান

প্রকাশিত হয়েছে: ১১:৫৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬