লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ১৮ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে আবাসিক হল

বেরোবি প্রতিনিধি :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ১৮ দিনের ছুটিতে যাচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

তিনি জানান, আগামী ২৪ মে (রোববার) থেকে ৮ জুন (সোমবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। একই সময়ে ২৪ মে (বৃহস্পতিবার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, ২২ ও ২৩ মে সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুই দিনের ছুটি পাচ্ছে। এছাড়া ৫ ও ৬ জুন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় প্রশাসনিক কার্যক্রমও আরও দুই দিন বন্ধ থাকবে।

সব মিলিয়ে দীর্ঘ এই ছুটির পর আগামী ৮ জুন (সোমবার) থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে। প্রশাসনিক কার্যক্রম ৭ জুন (রোববার) থেকে পুনরায় চালু হবে বলেও জানান তিনি।

আবাসিক হল খোলা থাকবে জানতে চাইলে তিনি বলেন, ছুটির সময় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। তাই তাদের সুবিধার্থে হল খোলা থাকবে এবং ঈদের দিন বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বন্ধে ভারতকে বাংলাদেশ সরকারের অনুরোধ

গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ১৮ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে আবাসিক হল

প্রকাশিত হয়েছে: ০৫:৪১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬