০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার:

Thank you for reading this post, don't forget to subscribe!

যশোরের শার্শায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানভীর হাসান জয় (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার সালতা এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত জয় স্থানীয় সালতা গ্রামের নাহিদ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি বিশেষ দল সালতা গ্রামের সম্রাট হোসেনের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় সলিং রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে জয়কে আটক করা হয়। পরবর্তীতে দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে যশোর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে বিষের ছোবল: গোবিন্দগঞ্জে কৃষকের স্বপ্ন শেষ, কান্নায় ভাঙলেন চাষী

শার্শায় ১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৩:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬