০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

কবির মোঃ সামছুল আলম ফাইটার, স্টাফ রিপোর্টার:

Thank you for reading this post, don't forget to subscribe!

পঞ্চগড়ে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির-এর বিশেষ উদ্যোগে এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই সরকারি অনুদান তুলে দেন পঞ্চগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফাহমিদা সুলতানা। এ সময় পুনর্বাসনের জন্য প্রত্যেক পরিবারকে টিন এবং নগদ ৩,০০০ টাকা করে প্রদান করা হয়।

অনূদান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান বাবুসহ পঞ্চগড় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

সরকারি এই জরুরি সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তারা পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে বিষের ছোবল: গোবিন্দগঞ্জে কৃষকের স্বপ্ন শেষ, কান্নায় ভাঙলেন চাষী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৩:২০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬