লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকায় আসছেন। জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, তিনি ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

সফরকালে কেলি কারি মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির বাংলাদেশের ওপর প্রভাব মূল্যায়ন করবেন। বিশেষ করে রাখাইন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, দেশটির চলমান সশস্ত্র সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের অবস্থার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেবেন।

বাংলাদেশ সফরে জাতিসংঘের এই বিশেষ দূত সরকারের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী এবং বেঁচে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ঢাকা ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

এর আগে কেলি কারি মিয়ানমার সফরের জন্য দেশটির কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিলেন। তবে মিয়ানমারের সামরিক সরকার জানিয়েছে, এই মুহূর্তে তারা তাঁর সফরের আয়োজন করতে প্রস্তুত নয়।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর বুধবার দুপুর ২টায় ঢাকার জাতিসংঘ ভবনে সংবাদ সম্মেলন করবেন কেলি কারি। সেখানে সফরকালে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরবেন তিনি।

জনপ্রিয় সংবাদ

মিরপুরের দুই এলাকায় পার্কিং করা তিন বাসে অগ্নিসংযোগ

বাংলাদেশ সফরে জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬