লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় থানা থেকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলের (৩০) মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত এবং তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।

ভুক্তভোগী পুলিশ কনস্টেবলের স্বামী জানান, থানায় দায়িত্ব পালন শেষে তাঁর স্ত্রী প্রায়ই হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাত আটটার দিকে ইউনিফর্ম ছাড়া বাসায় ফেরার সময় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তাঁর মুখ চেপে ধরেন। এরপর জোর করে রাস্তার পাশে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেন। ওই সময় পাশে মোটরসাইকেলে আরেক তরুণ বসে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে ওই দুই তরুণ মোটরসাইকেলে করে দ্রুত রেলস্টেশনের দিকে পালিয়ে যান। দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়নি। বিষয়টি নিয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

ঘটনাস্থলের কাছেই স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হকের বাড়ি। তিনি জানান, চিৎকার শুনে তিনি ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে ছুটে যান এবং প্রতিবেশী হওয়ায় ওই নারী কনস্টেবলকে চিনতে পারেন। ঘটনার পরপরই থানা-পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত হন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল অন্ধকার ছিল। সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুই তরুণকে দেখা গেছে। ফুটেজে দেখা যায়, নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় একজন তরুণ তাঁর পিছু নেন এবং এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়। ঘটনাটি প্রাথমিকভাবে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম

জুড়ীতে থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬