লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

নিজস্ব প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী):

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার এলাকা থেকে রিয়া মনি নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ রিয়া মনির পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে সে নিয়মিত রুটিন অনুযায়ী বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও রিয়া বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর স্বজন ও পরিচিতজনদের বাড়িতে এবং সম্ভাব্য সব স্থানে খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে পেতে নিরুপায় হয়ে পরিবারের সদস্যরা আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন এবং জনসাধারণের কাছেও আকুল আবেদন জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মিরপুরের দুই এলাকায় পার্কিং করা তিন বাসে অগ্নিসংযোগ

গলাচিপায় নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

প্রকাশিত হয়েছে: ০৭:০০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬