লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

 ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কের লোলপুকুর ডিএম স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন শুধো বালা, স্বামী গিরেন চন্দ্র। তিনি উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার বাসিন্দা। আহতরা হলেন মেজানি বালা, স্বামী বিনয়, বাড়ি ধনতলা ইউনিয়নের বানাগাঁও এবং সাজেন, বাড়ি পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়ক দিয়ে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শুধো বালার মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেলে থাকা আরও দুইজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

বালিয়াডাঙ্গীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রকাশিত হয়েছে: ০৫:১৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬