লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার ও আশুলিয়ায় ডিবি উত্তরের পৃথক অভিযানে ৪ মাদ/ক কারবারি গ্রেফ/তার, উদ্ধার ১,০০০ পুরিয়া হেরো/ইন ও ২৫০ পিস ইয়া/বা

স্টাফ রিপোর্টার |

ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১,০০০ পুরিয়া হেরোইন ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৪ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

দেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

সাভার ও আশুলিয়ায় ডিবি উত্তরের পৃথক অভিযানে ৪ মাদ/ক কারবারি গ্রেফ/তার, উদ্ধার ১,০০০ পুরিয়া হেরো/ইন ও ২৫০ পিস ইয়া/বা

প্রকাশিত হয়েছে: ০২:৪৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬