লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে বিমসটেক বৈঠকে যোগ দিচ্ছে বাংলাদেশ, ভারতের আচরণ নিবিড় পর্যবেক্ষণ

বহুপক্ষীয় আঞ্চলিক জোট বিমসটেকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স (এনএসএ) বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগামী ১৬ জুলাই ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি কূটনৈতিক চ্যানেলে ইতিমধ্যে নয়াদিল্লিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ। ফলে এই বৈঠকে অংশগ্রহণকে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক দায়িত্বের অংশ হিসেবেই দেখছে। তবে সম্প্রতি দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের বিষয়টি ঢাকার নজরে রয়েছে। ওই ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যায় বাংলাদেশ সন্তুষ্ট হতে পারেনি এবং আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করেছে।

কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্যমতে, ব্রিগেডিয়ার শামসুল ইসলামের এই সফর শুধুমাত্র একটি আঞ্চলিক বৈঠকে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও রাষ্ট্রাচার যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ঢাকা। ভারত সরকারকে প্রতিনিধি দলের সফর সম্পর্কে জানানোর পাশাপাশি প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে দুই দেশের উচ্চপর্যায়ের সফর ও রাষ্ট্রীয় যোগাযোগের ক্ষেত্রে দিল্লির এই আচরণ একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে বিবেচিত হবে।

জনপ্রিয় সংবাদ

লামায় মাতামুহুরি নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দিল্লিতে বিমসটেক বৈঠকে যোগ দিচ্ছে বাংলাদেশ, ভারতের আচরণ নিবিড় পর্যবেক্ষণ

প্রকাশিত হয়েছে: ১১:০০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬