লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: মেসির খেলার আপডেট

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় এই দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন সেমিফাইনালের লড়াইয়ে নামবে।

ম্যাচটি নিয়ে সমর্থকদের মধ্যে লিওনেল মেসির ফিটনেস নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা এখন দূর হয়েছে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলার সময় সুইস অধিনায়ক গ্রানিত জাকার সঙ্গে সংঘর্ষে মেসির মুখে আঘাত লেগেছিল। তার চোখের পাশে কেটে রক্ত ঝরলেও তিনি চিকিৎসা নিয়ে পুরো ১২০ মিনিট মাঠে ছিলেন। আর্জেন্টিনা সেই ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করে। বর্তমানে মেসি পুরোপুরি সুস্থ আছেন এবং ইংল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই তার খেলার সম্ভাবনা রয়েছে।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশে রয়েছেন জর্ডান পিকফোর্ড, রিচি জেমস, এজরি কোনসা, মার্ক গেইহি, ও’রেইলি, এলিট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, জুড বেলিংহাম, বুকোয়াকা সাকা, অ্যান্তোনিও গর্ডন এবং হ্যারি কেইন।

অন্যদিকে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে রাখা হয়েছে এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি এবং জিউলিয়ানো সিমিওনেকে।

জনপ্রিয় সংবাদ

এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: মেসির খেলার আপডেট

প্রকাশিত হয়েছে: ১২:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬