লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের

বিশ্বকাপের ফাইনালে ওঠার খুব কাছে পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়ে থ্রি লায়ন্সরা ম্যাচের নিয়ন্ত্রণও নিয়েছিল। কিন্তু লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় সব হিসাব পাল্টে যায়। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে।

আটলান্টায় অনুষ্ঠিত এই সেমিফাইনালে ৮২ মিনিটে রিস জেমসের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ইংলিশ ডিফেন্ডার ড্যান বার্ন। ম্যাচের পর তিনি নিজের হতাশা প্রকাশ করে বলেন, আমি সত্যিই ভীষণ ভেঙে পড়েছি। এই ম্যাচের স্মৃতি আমাদের অনেক দিন তাড়িয়ে বেড়াবে।

ম্যাচের চিত্র বদলাতে শুরু করে শেষ কয়েক মিনিটে। আর্জেন্টিনার আক্রমণের তীব্রতা বেড়ে গেলে ৮৫ মিনিটে মেসির পাস থেকে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে মেসির নিখুঁত অ্যাসিস্ট থেকে লাউতারো মার্তিনেস হেডে গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। লিওনেল স্কালোনির দল শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

বার্নের মতে, ইংল্যান্ড ম্যাচের অধিকাংশ সময় পরিকল্পনা অনুযায়ী খেললেও শেষ দিকে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়েছিল। তিনি বলেন, আমরা আমাদের ম্যাচ পরিকল্পনা বেশ ভালোভাবে বাস্তবায়ন করেছিলাম। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আমরা খুব রক্ষণাত্মক ও নিষ্ক্রিয় হয়ে পড়ি এবং প্রতিপক্ষকে অনেক বেশি ক্রস করার সুযোগ দেই। এত উচ্চমানের একটি দলের বিপক্ষে এমন সুযোগ দিলে তার মূল্য দিতেই হয়।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে খেলেছে। অপর সেমিফাইনালে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামী ১৯ জুলাই নিউজার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

জনপ্রিয় সংবাদ

এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬