লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

জুলাই সনদ নিয়ে বিরোধী দলগুলো জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত এই অধ্যাপকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দল থেকে দাবি তোলা হচ্ছে যে জুলাই সনদ সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে। অথচ জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলো যৌথভাবেই আন্দোলন করেছে এবং প্রতিটি অক্ষর বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। তিনি স্পষ্টভাবে জানান, ৩১ দফার মতোই সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

গণভোট প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে গণভোটের কথা বলা হচ্ছে, তার একটি অংশে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি আরও বলেন, উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়ে তারা কখনো একমত হননি। সংস্কার কমিশন তাদের কনসেন্ট ছাড়াই বিষয়গুলো উপস্থাপন করেছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে তিনি দাবি করেন।

মন্ত্রী আরও বলেন, জুলাই সনদের বইয়ে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, নির্বাচিত দল তাদের ইশতেহার অনুযায়ী তা বাস্তবায়ন করবে। বিরোধী দল এই বিষয়টির ভুল ব্যাখ্যা দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, এম আবদুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক শেখ সাদী এবং কবি নাহিদ নজরুল প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

চলতি মাসেই নতুন কমিশন পাওয়ার আশা দুদক সচিবের

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: ০৯:১৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬