লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপদে-আপদে সবসময় জনগণের পাশে থাকবো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শনিবার দুপুরে পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিপদে-আপদে সবসময় জনগণের পাশে থাকা সরকারের আদর্শ, উদ্দেশ্য এবং অঙ্গীকার। তিনি দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত বাস্তবতা। এমন পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রধান লক্ষ্য হলো টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করা, যাতে উপকূলীয় অঞ্চলগুলো আরও কার্যকরভাবে সুরক্ষিত থাকে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রণীত নীতি অনুযায়ী ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘ক্ষমতার আগে জনতা’—এই মূলমন্ত্র নিয়ে সরকার কাজ করছে। সাম্প্রতিক বন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের একটি জরিপের মাধ্যমে চিহ্নিত করে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি। এছাড়া, সমাজের বিত্তবান মানুষদেরও দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেল, চিনি ও দুধে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

বিপদে-আপদে সবসময় জনগণের পাশে থাকবো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত হয়েছে: ০৭:১৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬