লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে ফেসবুক সেবায় বড় ধরনের বিভ্রাট

রোববার (১৯ জুলাই) বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সেবায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী, মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট—উভয় মাধ্যমেই লগইন করতে ব্যর্থ হওয়ার ঘটনা ঘটছে। একই সঙ্গে নিউজ ফিড ধীরগতিতে লোড হওয়া কিংবা একেবারেই আপডেট না হওয়ার মতো জটিলতাও দেখা দিয়েছে। এছাড়া অনেকে ছবি ও ভিডিও আপলোড করতে এবং ফেসবুকের মেসেঞ্জার সেবার মাধ্যমে বার্তা পাঠাতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ওয়েবসাইট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্যমতে, রোববার বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ‘ফেসবুক ডাউন’ লিখে অনুসন্ধানের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। এতে ধারণা করা হচ্ছে, একই সময়ে বিপুলসংখ্যক ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন।

এই বিভ্রাটের পর অনেক ব্যবহারকারী নিজেদের অভিজ্ঞতা জানাতে এবং সমস্যার কথা তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) চলে যান। এ সময় #ফেসবুক হ্যাশট্যাগটি দ্রুত ট্রেন্ডিংয়ে উঠে আসে। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখন পর্যন্ত এই প্রযুক্তিগত বিভ্রাটের কারণ বা সেবা পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

জনপ্রিয় সংবাদ

যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা, অবরুদ্ধ এমপি ও পরিবার

বিশ্বজুড়ে ফেসবুক সেবায় বড় ধরনের বিভ্রাট

প্রকাশিত হয়েছে: ০৯:১৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬