লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের, কঠোর জবাবের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের 'পিকঅ্যাক্স মাউন্টেন' বা 'কোলাং কুহ' নামক একটি সন্দেহভাজন পরমাণু স্থাপনায় খুব শিগগিরই অত্যন্ত জোরালো হামলার হুমকি দিয়েছেন। এই হুমকির পরিপ্রেক্ষিতে ইরান জানিয়েছে, তাদের জনগণ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় এবং ঐক্যবদ্ধ রয়েছে।

ট্রাম্পের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই হুমকি জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং আইএইএ-র মূল নীতিগুলোর চরম লঙ্ঘন। এটি মূলত ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতার বহিঃপ্রকাশ।

ইসমাইল বাঘাই আরও দাবি করেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-র কাছে ইরানের সমস্ত পরমাণু কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়েছে এবং তারা সুরক্ষাবিষয়ক বাধ্যবাধকতা মেনে চলছে। তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন যে 'কোলাং কুহ' বা পিকঅ্যাক্স মাউন্টেনের ওপর হামলার হুমকি দিচ্ছে, সেখানে প্রকৃতপক্ষে কোনো পরমাণু কার্যক্রমই চলছে না। তাঁর মতে, এটি মার্কিন আগ্রাসন ও নাশকতার একটি মনগড়া অজুহাত মাত্র।

এ সময় বাঘাই আইএইএ-র মহাপরিচালকের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তিনি এখন কোথায়? সর্বশেষ হুশিয়ারিতে মুখপাত্র বলেন, ইরানের জনগণ দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের যেকোনো মার্কিন বৈরিতা বা আগ্রাসন পূর্ণ শক্তিতে মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত।

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে, জানালেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের, কঠোর জবাবের প্রস্তুতি

প্রকাশিত হয়েছে: ০১:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬