লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টিসিবির তেল কেনার প্রস্তাব প্রত্যাহার, রুয়েট ভবনের ব্যয় বাড়ল

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল সংগ্রহের প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে প্রত্যাহার করা হয়েছে। ২৬১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ের এই প্রস্তাবটি বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে আলোচনার পর প্রত্যাহার করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রাথমিকভাবে এই তেল চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহের পরিকল্পনা ছিল। এর মধ্যে ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেড থেকে ২০ লাখ লিটার করে এবং যশোরের মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড ও ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ৩০ লাখ লিটার করে তেল কেনার কথা ছিল। প্রতি লিটার তেলের দাম ১৮১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে যে, প্রস্তাবটি অনুমোদিত হয়নি বরং প্রত্যাহার করা হয়েছে।

একই বৈঠকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবন নির্মাণে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। মূল চুক্তিমূল্য ৩৭ কোটি ৭৭ লাখ টাকা থাকলেও নকশা পরিবর্তন ও প্রাক্কলনে ত্রুটির কারণে অতিরিক্ত ৭ কোটি ৩৩ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়। এতে প্রকল্পটির মোট ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ৪৫ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকা, যা মূল চুক্তির তুলনায় প্রায় ১৯ দশমিক ৪২ শতাংশ বেশি।

এছাড়া সভায় আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের জন্য ৪৫ কোটি ৬৮ লাখ টাকার পরামর্শক নিয়োগ এবং খাদ্য অধিদপ্তরের জন্য ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কেনার জন্য ১১১ কোটি টাকার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল

টিসিবির তেল কেনার প্রস্তাব প্রত্যাহার, রুয়েট ভবনের ব্যয় বাড়ল

প্রকাশিত হয়েছে: ০৩:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬