লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে ৫ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ (বিজিবি)-এর অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬/৪-এস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা ১ জন পুরুষ, ৩ জন মহিলা ও ১ জন শিশুসহ মোট ৫ জনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে।

বিজিবির পক্ষ থেকে ওই ব্যক্তিদের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করা হয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এর মাধ্যমে অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিজিবি সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় ৭-১৫ নভেম্বর

চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশিত হয়েছে: ১১:৩০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬