লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, রোপণ করা হলো ৫০০ চারা

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এই কর্মসূচি পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ছাতক সদর ইউনিয়নের ছাতক-আমবাড়ি সড়কে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। উদ্বোধনী পর্বে সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ৫০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাতক সদর ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন, ইউপি সদস্য সমরুজ আলী, দুলাল সরকার, খছরু আহমদ ও আলী হোসেন। এছাড়াও উপজেলা এলজিইডি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

বৃক্ষরোপণ শেষে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

এলজিইডি সূত্র জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের পাশে পর্যায়ক্রমে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধিই এই কর্মসূচির মূল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

ঝাড়খণ্ডে গ্রেফতার ভারতের একমাত্র জীবিত মাওবাদী পলিটব্যুরো সদস্য

ছাতকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, রোপণ করা হলো ৫০০ চারা

প্রকাশিত হয়েছে: ১২:০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬