লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত, গ্রেপ্তার ১

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঘটা এই হামলায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবদল কর্মীর নাম ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫)। তিনি মৃত শাহজাহান বেপারীর ছেলে এবং তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাকরালে। ইউসুফ কাফরুল থানা যুবদলের কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার রাত ১১টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে ইউসুফ ও মনির হোসেন মিরপুর ১৩ নম্বরে ওপেক্স গার্মেন্টসের সামনে একটি দোকানের পাশে আড্ডা দিচ্ছিলেন। সে সময় চার-পাঁচজন যুবককে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের ঘোরাঘুরির কারণ জানতে চাইলে তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।

আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রাত ১২টার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অন্য দুজন হলেন যুবদলের কর্মী মনির হোসেন (৩২) এবং কাঁচামাল বিক্রেতা সালাম সরদার (৪৫)। হাসপাতাল সূত্র জানায়, ইউসুফের বুকে, মনিরের বাঁ পায়ে এবং সালামের মাথার ডান পাশে গুলি লেগেছে।

মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার জানিয়েছেন, এই হামলায় মোট চারজন অংশ নিয়েছিল। ঘটনার পর চঞ্চল নামের একজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিনজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চৌগাছা কাঁচাবাজারে প্রস্তাবিত মসজিদের স্থান পরিবর্তনের দাবি ব্যবসায়ীদের

মিরপুরে যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত, গ্রেপ্তার ১

প্রকাশিত হয়েছে: ১২:০০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬