লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরালার চাঙ্গানাসেরিতে যমজ ভাই-বোনের বিয়ে পড়ালেন যমজ দুই পুরোহিত

ভারতের কেরালা রাজ্যের চাঙ্গানাসেরি শহরের মেট্রোপলিটন চার্চে এক অনন্য ও স্মরণীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকায় যমজদের উপস্থিতি ছিল এই আয়োজনের মূল আকর্ষণ। বৃহস্পতিবার অখিল কে থমাস এবং তার যমজ ভাই নিখিল কে থমাস যথাক্রমে যমজ বোন ম্যাগি মেরি থমাস এবং মারিয়া মেরি থমাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বর অখিল ও নিখিল চাঙ্গানাসেরির ভেট্টুপরাম্বিল এলাকার বাসিন্দা কুঞ্জুমন থমাস ও জোমোলের যমজ সন্তান। অন্যদিকে কনে ম্যাগি ও মারিয়া পাথানামথিট্টা জেলার কুলাথুরের কুম্বুলুভেলিল এলাকার টমিচান ও মেরিকুট্টির যমজ মেয়ে। অখিল ও নিখিল পেশাগতভাবে মার্চেন্ট নেভিতে কাজ করেন এবং ম্যাগি ও মারিয়া তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত।

এই বিয়ের সবচেয়ে বিশেষ দিক ছিল যমজ দুই পুরোহিতের উপস্থিতি। কাঞ্জিরাপল্লি ডায়োসিসের ফাদার আন্তো পেঝুমকাট্টিল এবং ফাদার আজো পেঝুমকাট্টিল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাদের সহায়তা করেন পালা এলাকার যমজ দুই বেদি-সেবক জেরন জেমস ও জোহন জেমস। কনে ম্যাগি ও মারিয়া নিজেরাই এই যমজ পুরোহিতের সন্ধান করেছিলেন এবং কোথানাল্লুরের একটি চার্চের মাধ্যমে তাদের খুঁজে পান।

দুই বোন জানান, ছোটবেলা থেকেই তাদের স্বপ্ন ছিল যমজদের ঘিরেই তাদের বিয়ের আয়োজন করা হবে। তাদের পরিবারও এই ইচ্ছার প্রতি সমর্থন জানিয়েছিল। যমজ পুরোহিতরাও এই অভিজ্ঞতাকে তাদের জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তাদের ভাষায়, যমজদের বিয়ে সম্পন্ন করানো সত্যিই বিশেষ একটি অভিজ্ঞতা এবং এটি তাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। তারা আরও বলেন, ওরা একসঙ্গে জন্মেছে, আর আজ একসঙ্গে নতুন জীবনের সূচনা করছে। আমরাও একসঙ্গে পুরোহিতের জীবন শুরু করেছি। এসব সত্যিই অসাধারণ স্মৃতি।

অতিথিদের কাছেও এই আয়োজন ছিল একেবারেই ব্যতিক্রমী ও আনন্দঘন মুহূর্ত। দুই পরিবারের কাছে এটি শুধু একটি বিয়ে ছিল না; বরং বহু বছরের লালিত শৈশবের স্বপ্নপূরণের আনন্দঘন মুহূর্ত।

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় ১ বন্দী নিহত, সেনা ও কমান্ডো মোতায়েন

কেরালার চাঙ্গানাসেরিতে যমজ ভাই-বোনের বিয়ে পড়ালেন যমজ দুই পুরোহিত

প্রকাশিত হয়েছে: ০৭:১৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬