লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি সরকারি চাকরিজীবীদের

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি জানিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গত শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবি তোলা হয়। সংগঠনটি তাদের প্রত্যাশা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতেরও আবেদন জানিয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্যসচিব আশিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেল বাস্তবায়নের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করেছিল। তবে প্রজ্ঞাপন জারিতে দীর্ঘসূত্রতা এবং নানা ধরনের গুঞ্জন এখন তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে।

নেতারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা বর্তমানে চরম চাপের মুখে রয়েছেন। এই পরিস্থিতিতে দ্রুত পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা এখন সময়ের দাবি। তারা মনে করেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দ্রুত প্রজ্ঞাপন জারি হলে প্রায় ২২ লাখ কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরবে এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

কল্যাণ সমিতির নেতারা জানান, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র দুই মিনিটের একটি সাক্ষাৎ চান। এই সংক্ষিপ্ত সময়ে তারা সমিতির মতামত, কর্মচারীদের বঞ্চনা এবং তাদের দৈনন্দিন জীবনসংগ্রামের কথা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চান। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রত্যাশা পূরণে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

জনপ্রিয় সংবাদ

যুব উন্নয়ন ও আত্মনির্ভরতায় ইসলামের দিকনির্দেশনা

নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি সরকারি চাকরিজীবীদের

প্রকাশিত হয়েছে: ০৭:১৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬