লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ অধিবেশনে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তবে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচনের মতো কোনো পরিস্থিতি বর্তমানে তৈরি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

কে পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সময়ই তা বলে দেবে। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছর মেয়াদে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদের প্রায় দুই বছর আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

এছাড়া জুলাই আন্দোলনে আহতদের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, যদি মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়, তবে সেগুলো প্রত্যাহার করা হবে। তিনি আরও হুশিয়ারি দিয়ে বলেন, যত বড় রাজনৈতিক নেতাই হোক না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না। বর্তমানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং শূন্যের কোটায় রয়েছে বলেও তিনি দাবি করেন।

জনপ্রিয় সংবাদ

আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি

সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৭:০০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬