লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষিতরাই দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে বেশি জড়িত: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মন্তব্য করেছেন যে, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না, যদি তার মধ্যে ইসলামের শিক্ষা ও মূল্যবোধ না থাকে। শনিবার (২৫ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেমায় তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, “বাংলাদেশের টাকা আত্মসাৎ, অন্যায়, দুর্নীতি সবচেয়ে বেশি করে শিক্ষিত মানুষেরা। শিক্ষা যদি মানুষকে মানুষ বানাতে পারতো তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করে সেঞ্চুরি কারা পালন করছে? সব শিক্ষিতরা। এজন্য শিক্ষার সাথে থাকতে হবে ইসলামী মূল্যবোধ।” তিনি আরও যোগ করেন যে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে বৈরী পরিবেশের মধ্যেও ঈমান নিয়ে ইবাদত করার পুরস্কার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।

অনুষ্ঠানে তিনি ঈমান ও আমলের ফজিলত, শরিয়তের বিভিন্ন দিক এবং ইসলামী জীবনব্যবস্থা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান। আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতি না থাকলেও তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। তবে তার সঙ্গে আসা নেতাকর্মীদের প্রবেশের অনুমতি না মেলায় তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আসরের নামাজ আদায় করেন। অনুমতি প্রসঙ্গে মুফতি ফয়জুল করীম সাংবাদিকদের বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে এটি তাদের এখতিয়ার। এর সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক আছে বলে আমি মনে করি না।” তিনি আরও বলেন, একজন মুমিনের স্থায়ী কোনো শত্রু বা বন্ধু নেই; বরং তওবা করলে অন্যায়কারীও বন্ধু হতে পারে।

কুবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন ইফতি বলেন, জুলাই শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে মেডিকেল বক্স স্থাপনসহ ছাত্রবান্ধব কার্যক্রম তারা অব্যাহত রাখবেন। তিনি এই আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

শিক্ষিতরাই দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে বেশি জড়িত: মুফতি ফয়জুল করীম

প্রকাশিত হয়েছে: ০৩:০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬