লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে দুই দিনব্যাপী ৪র্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা অনুষ্ঠিত

নিউইয়র্কের অদূরে মনোরম চেস্টনাট রিজের থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে সম্প্রতি দুই দিনব্যাপী চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি (BILS) বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসার এবং বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এই আয়োজনের উদ্যোগ নিয়েছিল। সংগঠনটি দীর্ঘ সময় ধরে সাহিত্যচর্চার পাশাপাশি অটিজম স্পেকট্রামে থাকা তরুণ-তরুণীদের সৃজনশীল বিকাশে কাজ করে যাচ্ছে।

সবুজ প্রকৃতিবেষ্টিত এই রিসোর্টসদৃশ পরিবেশে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করেন অ্যান্ড্রু সেঞ্চেজ, সামিনা খন্দকার ও প্রথম চক্রবর্তী। এরপর তাঁদের সম্মিলিত কণ্ঠে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ পাঠ করেন ড. অনিমিতা সাহা। অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয় কনভেনর গিয়ানা মেলার স্বাগত বক্তব্যের মাধ্যমে। এবারের আয়োজনে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, গায়ানা, ডোমিনিকান রিপাবলিক ও তুরস্কসহ বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, গবেষক ও শিল্পীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সুস্থ জীবনচর্চার ওপর গুরুত্বারোপ করেন আয়োজক ও BILS-এর পৃষ্ঠপোষক ড. ধনঞ্জয় সাহা। তিনি সৃজনশীল মনন গঠনে স্বাস্থ্যকর জীবনযাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ডা. দীপা সাহা ও ম্যারাথন রানার নাসির শিকদার এ বিষয়ে আলোচনা করেন, যেখানে তেলবিহীন রান্না, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার উপকারিতা ব্যাখ্যা করা হয়। ড. ধনঞ্জয় সাহা তাঁর উদ্ভাবিত ‘ছড়াবিতা’ সাহিত্যধারা নিয়ে আলোচনা করেন, যার একটি অংশ পাঠ করেন ইসরাত বুখারি।

মেলায় বাংলা, ইংরেজি, স্প্যানিশ ও তুর্কি ভাষায় মৌলিক কবিতা, গল্প ও ছড়া উপস্থাপিত হয়। এছাড়া তাজা ফল, স্বাস্থ্যকর অর্গানিক খাবার এবং লেখকদের বই প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা ছিল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অটিজম স্পেকট্রামে থাকা বিশেষ চাহিদাসম্পন্ন লেখকদের পরিবেশনা এবং Endeavor21+ Autism Program-এর অংশগ্রহণকারীদের শিল্পকর্ম। এছাড়া শিল্পী এনজা ও পিয়েরা লোম্বার্ডোর শিল্পকর্ম দর্শকদের প্রশংসা পায়। জন কার্লোস উডি গাথরির বিখ্যাত গান ‘দিস ল্যান্ড ইজ ইওর ল্যান্ড’ পরিবেশন করেন।

লাইভ ক্রিয়েটিভ রাইটিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ডা. কৌশিক কর। আবৃত্তি পরিবেশন করেন টিটানিয়া গুপ্তা, দ্বীপ নারায়ণ গুপ্তা, খালেদ মিঠু, নিলুফার জারিন, পারভীন সুলতানা, সংঘমিত্রা ব্যানার্জি ও অশ্বিনী প্রসাদ। উস্তাদ কামাল সাবরি সারেঙ্গির সুরে মুগ্ধতা ছড়ান। এছাড়া বিভিন্ন সেশনে গল্প ও কবিতা পাঠ করেন ড. তপতী রায়, বেনজির সিকদার, মোহাম্মদ কাইউমসহ আরও অনেকে।

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে বাংলা ও পাশ্চাত্য সাহিত্যের পারস্পরিক প্রভাব নিয়ে আলোচনা করেন কবি ফকির ইলিয়াস। সাংস্কৃতিক পর্বে অ্যান্ড্রু সেঞ্চেজ, ওস্তাদ কামাল সাবরি, ডা. শিউলী রায়, ডা. মো. জুলফিকার হোসেন ও গৌতম সাহা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে কবি হুমায়ুন কবির ডালি, শাহ জে. চৌধুরী ও বরেণ্য সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়কে সম্মাননা জানানো হয়। রিট্রিটের অংশ হিসেবে ফরেস্ট হাইক, যোগব্যায়াম, সাঁতার ও ফার্ম ট্যুরের মতো আয়োজন ছিল।

দ্বিতীয় দিনে ড. মোহাম্মদ মাসুমের স্বাগত বক্তব্য এবং ডা. অনিমিতা সাহার ‘অন্ধকার থেকে আলোয়’ শিরোনামে নৃত্য পরিবেশনা ছিল উল্লেখযোগ্য। শাড়ির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন ড. অশ্বিনী প্রসাদ। এছাড়া ব্যারিস্টার ক্যারেন মরিস ও ক্রিস্টিন ম্যাকক্লিন শাড়ি নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন।

সমাপনী পর্বে BILS Award ২০২৬ প্রদান করা হয় ড. মোস্তফা সারওয়ারকে। ডা. অবনীভূষণ চৌধুরী আবৃত্তি পুরস্কার পান অশ্বিনী প্রসাদ ও অদ্রিতা দাস। বীণাপাণি সাহা সাহিত্য পুরস্কার পান বেনজির সিকদার। প্রথমবারের মতো প্রবর্তিত BILS Writers-in-Residence Award লাভ করেন সুবোধ সরকার ও মোহাম্মদ নূরুল হুদা। আগামী বছরের রিট্রিট ২৪-২৫ জুলাই ২০২৭ সালে অনুষ্ঠিত হবে, যার প্রতিপাদ্য হবে ‘মেঘনা থেকে মিসিসিপি’ এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন চেক প্রজাতন্ত্রের চার্লস ইউনিভার্সিটির অধ্যাপক ড. ব্লাঙ্কা নটকোভা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অটিজম স্পেকট্রামে থাকা বিশেষ চাহিদাসম্পন্ন লেখকদের পরিবেশনা এবং Endeavor21+ Autism Program-এর অংশগ্রহণকারীদের শিল্পকর্ম প্রদর্শনী। উপরন্ত সৌখিন শিল্পী Enza ও Piera Lombardo-র শিল্পকর্মও দর্শকদের প্রশংসা কুড়ায়। এ পর্বে জন কার্লোস উডি গাথরির বিখ্যাত গান This Land Is Your Land পরিবেশন করে উপস্থিত সবার মন জয় করেন।

আগামী বছরের রকল্যান্ড রিট্রিট ও বইমেলার তারিখ নির্ধারণ করা হয় ২৪–২৫ জুলাই ২০২৭। এই আসরের প্রতিপাদ্য হবে ‘মেঘনা থেকে মিসিসিপি’। প্রাথমিকভাবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন বাংলা সাহিত্য নিয়ে গবেষণার জন্য সুপরিচিত চেক প্রজাতন্ত্রের চার্লস ইউনিভার্সিটির অধ্যাপক ও গবেষক Dr. Blanka Notková।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এয়ারবাস কেনা গুরুত্বপূর্ণ: ফরাসি রাষ্ট্রদূত

নিউইয়র্কে দুই দিনব্যাপী ৪র্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৪:০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬