লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে মার্কিন ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের পর মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জানিয়েছেন, আগামী সপ্তাহেই দেশটির একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন। শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরের পর বৈঠক করবেন এবং তারা কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, তা নিয়ে সম্ভাব্যতা যাচাই করবেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে সার্জিও গোর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি লিখেছেন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে উভয় দেশের সামনে থাকা বিস্তৃত সুযোগ-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও মন্তব্য করেন যে, যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাস্তব ও ইতিবাচক ফল অর্জন করা সম্ভব।

এর আগে, শুক্রবার সার্জিও গোর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান ট্রাম্পের এই বিশেষ দূত। তার এই সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

প্রকাশিত হয়েছে: ১০:৩৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬