লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লাসগো থেকে ভারতের হাতে আসছে কমনওয়েলথ গেমসের পতাকা

গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠানকে সামনে রেখে পরবর্তী আসরের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজক দেশ হিসেবে ভারত নিজেদের সংস্কৃতি ও প্রস্তুতির প্রথম ঝলক গ্লাসগোতেই তুলে ধরছে। এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিল গুজরাটের বিশ্বখ্যাত উত্তরায়ণ আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আদলে তৈরি প্রতীকী ঘুড়ি ওড়ানো। জন স্ট্রিটে গ্লাসগো ইন্ডিয়ানস অ্যাসোসিয়েশনের ৩০ জন শিশু ভারত ও স্কটল্যান্ডের পতাকার নকশা করা ঘুড়ি উড়িয়ে আমদাবাদ ২০৩০-এর যাত্রার সূচনা করেছে।

রোববার গ্লাসগো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে কমনওয়েলথ গেমসের পতাকা তুলে দেওয়া হবে। এই হ্যান্ডওভার পর্বে ভারতের সংগীত, নৃত্য ও সংস্কৃতির বর্ণিল পরিবেশনা থাকবে। এতে বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লার, সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন, সিদ্ধার্থ মহাদেবন, শিবম মহাদেবন ও ভূমি ত্রিবেদী অংশ নেবেন। এছাড়া সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মা এবং স্কটিশ পাইপার রস এইন্সলি যৌথ পরিবেশনায় অংশ নেবেন।

অনুষ্ঠানে কমনওয়েলথ স্পোর্টের সভাপতি ড. ডোনাল্ড রুকারে, প্রধান নির্বাহী কেটি স্যাডলিয়ার, ভারতের কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি ঊষা, প্রধান নির্বাহী রঘুরাম আইয়ার, কমনওয়েলথ গেমস স্কটল্যান্ডের প্রধান নির্বাহী জন ডইগ এবং অ্যাথলেট রুবেন ওয়ার্ড ও মুরালি শ্রীশঙ্কর উপস্থিত ছিলেন। ভারতীয় লং জাম্পার মুরালি শ্রীশঙ্কর গেমস নিজ দেশে ফিরে আসায় রোমাঞ্চ প্রকাশ করে জানান, তারা বিশ্বকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত। স্কটিশ জিমন্যাস্ট রুবেন ওয়ার্ড গ্লাসগো গেমসকে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেন।

গ্লাসগোতে চালু করা ‘আমদাবাদ এক্সপেরিয়েন্স সেন্টার’ আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে, যেখানে আগামী গেমসের ভেন্যু ও অবকাঠামোর পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০৩০ সালের এই আসরকে ভারত ২০৩৬ অলিম্পিক আয়োজনের সক্ষমতা প্রমাণের একটি বড় মঞ্চ হিসেবে দেখছে। গেমসে ১৫ থেকে ১৭টি খেলা রাখার পাশাপাশি ক্রিকেট, হকি, শুটিং, তিরন্দাজি ও কাবাডির মতো জনপ্রিয় খেলা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন

গ্লাসগো থেকে ভারতের হাতে আসছে কমনওয়েলথ গেমসের পতাকা

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬