লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে জাহিদুল ইসলাম জিন্নাতকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং রোববার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত লিয়াকত হোসেন লিমন (২৪) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ পর্যন্ত মামলাটিতে ২৮ জন আসামির মধ্যে প্রধান আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি রাস্তা নিয়ে জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৪ জুলাই জিন্নাত নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জয়নালের ছেলে লিয়াকত হোসেন লিমন বল্লম দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে ২৮ জনকে আসামি করে রাজারহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের ছেলে মো. সাকিব বলেন, ‘আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’

জনপ্রিয় সংবাদ

জুলাই মাসে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০১:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬