লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে দরিদ্রদের স্বাবলম্বী করতে বিনামূল্যে বকনা গরু বিতরণ

জয়পুরহাটে প্রান্তিক ও দরিদ্র পরিবারের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিশেষ বরাদ্দের আওতায় এই তৃতীয় পর্যায়ের সহায়তা কার্যক্রমটি বাস্তবায়ন করেছে নর্থবেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস)।

বুধবার (৪ নভেম্বর) সকালে এনআরডিএসের কনফারেন্স রুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক আনিছুর রহমান বিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, ফার্মাসিস্ট রুহুল কদ্দুস সাজু এবং ব্রাঞ্চ ম্যানেজার সোহেল আহমেদ। অনুষ্ঠানে এনআরডিএসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগী প্রান্তিক ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে বকনা গরুগুলো তুলে দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর আয় বৃদ্ধির পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার নতুন সুযোগ তৈরি হবে।

জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে: শ্রমমন্ত্রী

জয়পুরহাটে দরিদ্রদের স্বাবলম্বী করতে বিনামূল্যে বকনা গরু বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৩:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬