লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ট্রিপল মার্ডারে ৫ জনের মৃত্যুদণ্ড ও ৮ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় চার ভাইসহ ৫ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আরও ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম) মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলাটিতে মোট ২৪ জন আসামি ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পাশাপাশি আদালত যেসব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তারা হলেন—জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামছুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মো. মরণ ও স্বপন। যাবজ্জীবনপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা অনাদায়ে অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হিসেবে গণ্য হবে।

সাজাপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে শামীম ও হাবু মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; যা না দিলে তাদের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আসামি মজনু মিয়াকে ১ বছরের সশ্রম কারাদণ্ড, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ৬ মাসের কারাদণ্ড এবং সাহেরা খাতুন ও খাতুনি বেগমকে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত।

অন্যদিকে অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আসামি উজ্জ্বল মিয়া, অলি আহাদ, শুকুর জোলা ও রাজা জোলাকে বেকসুর খালাস প্রদান করেন।

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মানিকগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) আ. ফ. ম. নূরতাজ আলম বাহার। তবে আসামি পক্ষের আইনজীবী খলিলুর রহমান ও মেজবাউদ্দিন সাংবাদিকদের জানান, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ঘোষণা নাহিদ ইসলামের

মানিকগঞ্জে ট্রিপল মার্ডারে ৫ জনের মৃত্যুদণ্ড ও ৮ জনের যাবজ্জীবন

প্রকাশিত হয়েছে: ০৯:০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬