লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে নিহত মাহেরীনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে নিহত মাহেরীন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি গ্রামে তাঁর নিজ বাসভবনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় বক্তারা মাহেরীন চৌধুরীর সাহসিকতার কথা তুলে ধরে বলেন, গত বছর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনার সময় তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিদগ্ধ শিশুদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন। দুর্ঘটনাস্থল থেকে শিশুদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে গিয়ে তিনি নিজেও গুরুতর অগ্নিদগ্ধ হন। এরপর দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। বক্তারা আরও বলেন, মাহেরীনের এই আত্মত্যাগ ও মানবিকতা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। দোয়া মাহফিলে মাহেরীনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

কাঁঠালিয়া’য় ২০০ গ্রাম গাঁ/জা সহ আটক ২

মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে নিহত মাহেরীনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে: ০২:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬