লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাজারে সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের নাভিশ্বাস উঠেছে। বর্তমানে বেশিরভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আবার কোনো কোনো সবজির দাম ২০০ টাকাও ছাড়িয়ে গেছে। ৫ আগস্ট বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

বাজারগুলোতে শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকা, টমেটো ১৩০ থেকে ১৫০ টাকা এবং গাজর ১১০ থেকে ১৩০ টাকা কেজি দরে। এছাড়াও বেগুন, বরবটি, করলা, ঝিঙা, কাঁকরোল ও কচুর লতির দাম ৮০ থেকে ১২০ টাকার মধ্যে অবস্থান করছে। তবে কিছু সবজি তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে, যার মধ্যে কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, পটল ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা অভিযোগ করছেন, বাজারে সবজির কোনো ঘাটতি নেই, তবে কার্যকর তদারকির অভাবে বিক্রেতারা ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ এক কেজির পরিবর্তে আধা কেজি বা তারও কম সবজি কিনতে বাধ্য হচ্ছেন। গ্রাহকদের মতে, বাজারে নিয়মিত এবং কার্যকর মনিটরিং নিশ্চিত করা হলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

অন্যদিকে, ব্যবসায়ীদের দাবি ভিন্ন। তারা বলছেন, টানা বৃষ্টিপাত, উৎপাদন ব্যাহত হওয়া, সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণেই খুচরা বাজারে সবজির দর বেড়েছে। সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। বাজারে এখন ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা এবং কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

হাসিনার ১৬ বছরে সাড়ে ৪ হাজার মানুষ ক্রসফায়ারে নিহত: আইনমন্ত্রী

রাজধানীর বাজারে সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

প্রকাশিত হয়েছে: ০২:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬