লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিসরের সঙ্গে ফিফা জিতেছে, মন্তব্য আসিফ নজরুলের

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন। বুধবার (৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ বিষয়ক একটি পোস্ট শেয়ার করেন।

পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, ‘গতকালের খেলায় মিসরের সঙ্গে ফিফা জিতেছে।’ তিনি আরও উল্লেখ করেন, এর আগের দিনও ফিফার খেলা ছিল, তবে সেদিন ফিফা বেলজিয়ামের কাছে হেরে গিয়েছিল। এছাড়া এবারের বিশ্বকাপে মোট ৪৯টি দল খেলছে বলে মন্তব্য করেন তিনি, যেখানে ৪৮টি দেশের পাশাপাশি ফিফাকেও একটি দল হিসেবে ইঙ্গিত করেছেন।

এর আগে গত ২৪ জুন দেওয়া একটি পোস্টে তিনি ইরানকে নিজের প্রিয় দল হিসেবে উল্লেখ করেছিলেন। যদিও ইরান নকআউট পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনা দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। মেসির গোল ও অ্যাসিস্টে জয় তুলে নেয় চ্যাম্পিয়নরা।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

মিসরের সঙ্গে ফিফা জিতেছে, মন্তব্য আসিফ নজরুলের

প্রকাশিত হয়েছে: ০৮:১৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬