লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসিয়ান কাপে খেলার সুযোগ দেখছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি

ভারত আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ায় সেই শূন্যস্থানে বাংলাদেশকে বিবেচনায় রেখেছে ফুটবলের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেলে বাংলাদেশ খেলতে আগ্রহী কিনা এবং সেপ্টেম্বর উইন্ডোর পরিকল্পনা কী, তা জানতে চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে চিঠি পাঠিয়েছে ফিফা। এই নতুন সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য বাফুফের জাতীয় দল কমিটি গতকাল বিকালে একটি জরুরি অনলাইনে বৈঠক করেছে। সভায় টুর্নামেন্টে অংশ নেয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ দলের হেড কোচ থমাস ডুলি এই সুযোগটিকে সাফের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন। তিনি মনে করেন, সাফের আগে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া গেলে তা দলের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। তবে এখনো সবকিছু ফিফার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং লিখিত চুক্তি না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়।

ডুলি জানান, আসিয়ান কাপে অংশ নিলে বাংলাদেশ সেপ্টেম্বর-অক্টোবর সময়ে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। তিনি বলেন, ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে পারলে প্রস্তুতি আরও ভালো হতো, তবে বিদেশের মাটিতে খেললেও বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। কোচ আরও যোগ করেন যে, ঘরের মাঠের চেয়ে এই টুর্নামেন্টের ম্যাচগুলোতে জয় পাওয়া কঠিন হবে, যা দলের আত্মবিশ্বাস ও দুর্বলতাগুলো বুঝতে সাহায্য করবে।

সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বের কথা উল্লেখ করে থমাস ডুলি বলেন, গত ২৩ বছর ধরে বাংলাদেশ এই ট্রফি জিততে পারেনি। তাই এবার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না তিনি। শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার মাধ্যমে নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার ওপর জোর দিচ্ছেন তিনি। ডুলি বলেন, প্রতিবেশী দেশগুলোর দলগুলো শক্তির দিক থেকে এগিয়ে থাকলেও তাদের হারানোর সম্ভাবনা অবশ্যই আছে, অন্যথায় টুর্নামেন্টে অংশগ্রহণের কোনো মানে হয় না।

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল ডিভাইস ছেড়ে বইয়ের পাতায় ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

আসিয়ান কাপে খেলার সুযোগ দেখছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি

প্রকাশিত হয়েছে: ০২:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬