লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩০ আগস্ট) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি যদি স্থলভাগের দিকে উঠে যায় এবং আরও ঘনীভূত হয়, তবে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় এর কিছুটা প্রভাব পড়তে পারে, যদিও এর মূল প্রভাব ভারতের ওপর পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, লঘুচাপটি শক্তিশালী হয়ে স্থল নিম্নচাপে পরিণত হলে বাংলাদেশের সাগর এলাকায় এর প্রভাব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষটি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

গুমের পৈশাচিক সংস্কৃতি চিরতরে বন্ধের দাবি নাহিদ ইসলামের

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশিত হয়েছে: ০১:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬