লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণা সদর উপজেলার এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে র‍্যাব-১৪-এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে নেত্রকোণা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

৩৩ বছর বয়সী রিপন মিয়া নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের বাসিন্দা। পেশায় কাঠমিস্ত্রি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করে তিনি পরিচিতি পান। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভিডিও তৈরির অজুহাতে রিপন বিভিন্ন সময় ভুক্তভোগী স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন। গত ৩০ জুলাই রাত আটটার দিকে জরুরি কথা আছে বলে ছাত্রীটিকে ডেকে নিয়ে মগড়া নদীর উত্তর পাড়ে নিয়ে ধর্ষণ করেন তিনি।

ঘটনাটি জানাজানি হলে গত সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিস বসে। সেখানে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে জরিমানা পরিশোধ ও এলাকা ছাড়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়। এই সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এছাড়া সালিসের একটি ৩০ সেকেন্ডের ভিডিওতে রিপনকে অভিযোগ স্বীকার করে ক্ষমা চাইতে দেখা গেছে।

ভিডিও প্রকাশের পর থেকেই রিপন মিয়া আত্মগোপনে চলে যান। এর আগে গত মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় মামলাটি দায়ের করেন। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তার রিপন মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাসিনার বক্তব্যে ভারত সরকারের সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

নেত্রকোণায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১২:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬