লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন, ব্রাজিলের দম্পতির গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখাতে মানুষ কত কিছুই না করে। এবার মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ব্রাজিলের এক দম্পতি। এই অনন্য কীর্তির মাধ্যমে তারা বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক চুম্বনের নতুন রেকর্ডের মালিক হয়েছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ব্রাজিলের রেনাতো বায়মা গাইয়া এবং নাইআরা রোবার্তা রিবেইরো ডি মারিন্স গত ১৭ ফেব্রুয়ারি এই রেকর্ডটি গড়েন। ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের সাও জোসে দোস কাম্পোস শহরে তারা এই চ্যালেঞ্জ সম্পন্ন করেন। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ১৯৫টি চুম্বন বিনিময় করে তারা এই বিভাগে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছেন।

গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ছিল ওই দম্পতির একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ। নিজেদের সম্পর্কের একটি স্মরণীয় অর্জন হিসেবেই তারা এই রেকর্ড গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সফল হওয়ার পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের এই কীর্তিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাদের এই রেকর্ডের বিষয়টি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দ্রুতগতিতে চুম্বন বিনিময়ের ভিডিও ও ছবিগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে তা লাখো মানুষ দেখেছেন।

জনপ্রিয় সংবাদ

নীতিসুদ ৫০ বেসিস পয়েন্ট কমাল বাংলাদেশ ব্যাংক

৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন, ব্রাজিলের দম্পতির গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

প্রকাশিত হয়েছে: ০৩:০০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬