লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় মোট ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা এলাকায় ২২ জন, লালবাগ থেকে ২১ জন, ওয়ারী এলাকা থেকে ৫২ জন, মতিঝিলে ৩৬ জন, তেজগাঁওয়ে ৫৪ জন, মিরপুরে ৪১ জন, গুলশানে ২১ জন ও উত্তরায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ পৃথক অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন। এছাড়া একটি মোটরসাইকেল, একটি চাকু, দুইটি এন্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজি, ১৩ টি মোবাইল ফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল ও পেট্রোল ভরা সাতটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় দরপতন

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬

প্রকাশিত হয়েছে: ০৬:৪৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬