লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চেলসির হয়ে অভিষেক চার ম্যাচে ১০ গোল হজম, ক্ষমা চাইলেন মার্তিনেজ

বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের চেলসি অধ্যায় শুরু হয়েছে অত্যন্ত হতাশাজনকভাবে। ব্লুজদের হয়ে নিজের প্রথম চার ম্যাচেই তিনি ১০টি গোল হজম করেছেন। এই টানা বাজে পারফরম্যান্সের পর তিনি আনুষ্ঠানিকভাবে দলটির সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন।

মার্তিনেজের অভিষেক ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোব অ্যালবিওনের বিপক্ষে তিনি ৩ গোল খেয়েছিলেন। এরপর আর্সেনালের বিপক্ষে ২ গোল, হাল সিটির সাথে ২ গোল এবং সবশেষ ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩ গোল হজম করেন এই তারকা গোলরক্ষক।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আবেগঘন বার্তায় মার্তিনেজ লিখেছেন, ক্লাব ও সমর্থকদের ভালোবাসার প্রতিদান তারা দিতে পারছেন না। প্রথম চার ম্যাচে ১০ গোল হজম করাটা তার জন্য অত্যন্ত বেদনার উল্লেখ করে তিনি বলেন, সমর্থকরা কতটা আশা নিয়ে মাঠে আসেন তা তিনি জানেন এবং এই পারফরম্যান্সের জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমা চাইছেন।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ে গোলবারের নিচে প্রাচীর হয়ে থাকা মার্তিনেজ বর্তমানে চেলসির হয়ে ব্যাকফুটে রয়েছেন। তবে তিনি দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন যে, তারা নিজেদের ভুলগুলো চিহ্নিত করছেন। অনুশীলন মাঠে কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব শীঘ্রই চেলসিকে জয়ের ধারায় ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন এই আর্জেন্টাইন তারকা।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের কোহাটে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬

চেলসির হয়ে অভিষেক চার ম্যাচে ১০ গোল হজম, ক্ষমা চাইলেন মার্তিনেজ

প্রকাশিত হয়েছে: ০৩:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬