লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা, সদর উপজেলার কাগমারা এলাকার আফজাল ফকিরের ছেলে মো. আজাদ এবং দাইন্যা এলাকার শহীদ মিয়ার ছেলে শাহজাহান। আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই তিন আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

একই মামলায় আদালত মো. সুজন, ছানোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও রুজবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সুজন ও ছানোয়ার বর্তমানে কারাগারে থাকলেও শফিকুল ইসলাম ও রুজবেল পলাতক। এছাড়া মামলার অপর আসামি সঞ্জিত ঘোষকে খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২০ ডিসেম্বর ভোরে টাঙ্গাইল সদর উপজেলার আকুরটাকুর বটতলা বাজার এলাকায় রফিকুল ইসলাম ফারুক হোসেনকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই লাভলু মিয়া টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ আগস্ট আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বাদী নারাজি আবেদন জানালে আদালতের নির্দেশে সিআইডি মামলাটি পুনঃতদন্ত করে এবং ২০১৮ সালের ২৯ এপ্রিল পুনরায় আটজনের বিরুদ্ধেই অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সোমবার আদালত এই রায় প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

বই পড়ায় আগ্রহ বাড়াতে সিঙ্গাপুর সরকারের নতুন আর্থিক প্রণোদনা

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত হয়েছে: ১০:০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬