লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সেলোনায় ২৪ ঘণ্টাও টিকল না ফেরান তোরেসের বিশ্বকাপ ম্যুরাল

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে একমাত্র গোলটি করে ১-০ ব্যবধানে স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন ফেরান তোরেস। ঐতিহাসিক সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বার্সেলোনার গ্রাসিয়া এলাকার জোয়ানিক মেট্রো স্টেশনের কাছে একটি দেয়ালচিত্র এঁকেছিলেন বিখ্যাত স্ট্রিট আর্টিস্ট ‘টিভিবয়’। তবে উন্মোচনের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সেই ম্যুরালটি মুছে ফেলা হয়েছে।

জানা গেছে, ম্যুরালটিতে বিশ্বকাপ ট্রফিতে চুম্বনরত তোরেসের ছবি আঁকা ছিল। পাশে ইংরেজিতে লেখা ছিল ‘Making History’ (ইতিহাস সৃষ্টি)। এছাড়া স্পেনের দুটি বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে ম্যুরালে দুটি তারকাও ফুটিয়ে তোলা হয়েছিল। এটি উন্মোচনের পরপরই ফুটবলপ্রেমী ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয় এবং তারা সেখানে ভিড় জমান।

তবে খুব দ্রুতই অজ্ঞাত ব্যক্তিরা স্প্রে-পেইন্ট দিয়ে ম্যুরালটির ওপর কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে এবং স্পেনবিরোধী বিভিন্ন রাজনৈতিক স্লোগান লিখে তা বিকৃত করে দেয়। সেখানে ‘আমরা কাতালান জাতীয় দল চাই’—এমন বার্তাও লেখা হয়। এই ঘটনার পর বার্সেলোনা সিটি কাউন্সিল পুরো দেয়ালে কালো রং করে দিয়ে ম্যুরালটি সম্পূর্ণ মুছে ফেলে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ম্যুরালটির শিল্পী টিভিবয়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আঁকা থামাব না। তোমরা আমাকে ভয় দেখাতে পারবে না।’

জনপ্রিয় সংবাদ

ফিফা সভাপতির সিংহাসনে ইনফান্তিনোর সামনে নতুন চ্যালেঞ্জ আল-খেলাইফি

বার্সেলোনায় ২৪ ঘণ্টাও টিকল না ফেরান তোরেসের বিশ্বকাপ ম্যুরাল

প্রকাশিত হয়েছে: ০১:৩২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬