লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেফারি রাফায়েল ক্লাউসের প্রতি পূর্ণ আস্থা ফিফার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার পরও ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউসের প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে লাল কার্ড দেখানোর ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়।

সোমবার ট্রাম্প এই সিদ্ধান্তের সমালোচনা করে তা পুনর্বিবেচনার অনুরোধ জানান। ক্লাউসের অতীত নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন, যদিও তিনি তার এই মন্তব্যের পক্ষে কোনো ব্যাখ্যা দেননি।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ফিফা এক বিবৃতিতে জানায়, রাফায়েল ক্লাউস বিশ্বের অন্যতম শীর্ষ পেশাদার রেফারি এবং তিনি ফিফার এলিট ‘টিম ওয়ান’ রেফারিদের একজন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নিজের পুরো ক্যারিয়ারে তিনি ধারাবাহিকভাবে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা ও রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা ক্লাউসের অভিজ্ঞতার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, রাফায়েল ক্লাউস ২০২২ কাতার বিশ্বকাপসহ দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন। ৬০০-র বেশি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন এই রেফারি অত্যন্ত সম্মানিত এবং ম্যাচ অফিসিয়াল হিসেবে তার ওপর সংস্থার পূর্ণ আস্থা রয়েছে।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফুটবলে রেফারিদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রেফারি ছাড়া ফুটবল সম্ভব নয়। নিয়ম ও রেফারিদের সম্মান করা ফুটবলের অপরিহার্য অংশ। ফিফার নীতি অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালে রেফারিদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ নেই, তাই ক্লাউস নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

রেফারি রাফায়েল ক্লাউসের প্রতি পূর্ণ আস্থা ফিফার

প্রকাশিত হয়েছে: ১২:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬