লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপের ফাইনালে ট্রাম্প ও স্পেনের প্রধানমন্ত্রীর উপস্থিতি নিশ্চিত

চলমান ফিফা ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনার পাশাপাশি বিশ্বনেতাদের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে ট্রাম্পের এই উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টুর্নামেন্টের আগের কোনো ম্যাচে তাকে গ্যালারিতে দেখা না গেলেও ফাইনালের মঞ্চে তিনি উপস্থিত থাকবেন এবং ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন।

একইভাবে ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করতে নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। যদিও তার উপস্থিতি নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা ছিল, তবে শেষ পর্যন্ত সফরসূচি সমন্বয় করে তিনি মাঠে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া স্পেনের রাজপরিবারের সদস্যরাও ভিআইপি বক্সে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

তবে এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি জানিয়েছেন, টুর্নামেন্টের শুরু থেকে দল যেভাবে এগিয়েছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি নিজের ‘সৌভাগ্যের রীতি’ অনুসরণ করবেন। আগের ম্যাচগুলোর মতোই তিনি সরকারি বাসভবন থেকে খেলা দেখবেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের এই লড়াই শুধু শিরোপা জয়ের মঞ্চ নয়, আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতির কারণেও বেশ গুরুত্ব পাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

ফিফা বিশ্বকাপের ফাইনালে ট্রাম্প ও স্পেনের প্রধানমন্ত্রীর উপস্থিতি নিশ্চিত

প্রকাশিত হয়েছে: ০১:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬