লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় জগলুল কারাগারে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি এবং পিপার স্প্রে ব্যবহারের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ প্রদান করেন। একই সঙ্গে আদালত জগলুল পাশার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বসুন্ধরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে হাজির করে গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ ১১১ জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জন অস্ত্রশস্ত্রসহ খালেদা জিয়ার বাসার সামনে অবস্থান নেয়। সে সময় তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করে এবং রাস্তায় অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরদিন ২৯ ডিসেম্বর সকাল ৯টায় খালেদা জিয়া সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে আসামিরা বালুর ট্রাক দিয়ে ব্যারিকেড তৈরি করে তাকে আটকে রাখে।

অভিযোগে আরও বলা হয়, খালেদা জিয়া বারবার বাধা অতিক্রমের চেষ্টা করলেও আসামিরা তাকে বাধা দেয় এবং হত্যার উদ্দেশ্যে নিষিদ্ধ পিপার স্প্রে ব্যবহার করে। এতে সাবেক প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আহত হন। এই ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন গুলশান থানায় মামলাটি দায়ের করেন। এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জগলুল পাশার বিরুদ্ধে জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর বাজারে সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় জগলুল কারাগারে

প্রকাশিত হয়েছে: ০১:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬